স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মোস্তাফিজ
টাইমস বাংলা নিউজ ২৪.কম স্পোর্ট ডেস্ক:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ঢাকা ছাড়লেন কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। এবারও তার সঙ্গী হয়েছেন স্ত্রী সুমাইয়া ইয়াসমিন। তার ভিসা জটিলতার কারনে আর সকল খেলোয়ারদের সাথে যেতে পারেন নি।
সোমবার ভিসা জটিলতা কেটে যাওয়ায় মধ্যরাতে তার সহধর্মিণী সুমাইয়া ইয়াসমিনকে নিয়ে ঢাকা ত্যাগ করেন ফিজ। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোস্তাফিজুর রহমান।
দুবাই যাওয়ার সময় ফিজ ও তার স্ত্রী
যদি তার ভিসা জটিরতা না হতো তাহলে
তিনি রোববার রাতে সাকিব আল হাসানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতেন এমন কথাই ছিল।
করোনার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে আইপি এলের দ্বিতীয় পর্ব ।
এবার আইপিএলে গিয়ে পুরনো ছন্দ খুঁজে পান মোস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে সাত ম্যাচে উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে দারুণ ছিলেন কার্টার মাস্টার।
![]() |
| ছবি:ফেসবুক |
আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে করোনাভাইরাসের মহামামি আকারের কারনে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

