২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রুটিন ও কেন্দ্রের তালিকা
টাইমস বাংলা নিউজ ২৪.কম নিউজ ডেস্ক: অনেক কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ২০২০ সম্মান ১ম বর্ষের পরীক্ষার রুটিন ও কেন্দ্রের তালিকা প্রকাশ করলো কতৃর্পক্ষ।
ঢাবির অধিভুক্ত ৭ কলেজ গুলো হলো-সরকারি তিতুমীর কলেজ,ঢাকা কলেজ,ইডেন মহিলা কলেজ,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,কবি নজরুল সরকারি কলেজ,সরকারি বাংলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়াদী কলেজ। এসব কলেজের ২০২০ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২০ সালের ১ম বর্ষ সম্মান ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের সময়সূচি।
গত ০৮/০৯/২০২১ ইং তারিখ ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রুটিন ও কেন্দ্রের তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়,২০২০ সনের অনার্স ১ম বর্ষের পরীক্ষা ০২-১০-২০২১ তারিখ হতে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে দুপুর ১২:০০ টা: হতে। প্রতিটি সাবজেক্টে পরীক্ষার্থী পরীক্ষার সময় পাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী। প্রতিটি শিক্ষার্থীর পরীক্ষা শুরু হবার আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রুটিন ও কেন্দ্রের পিডিএফ ডাউনলোড লিংক: পেতে ৭ কলেজের ওয়েব সাইট ভিজিটি করুন।
